নতুন বিশ্বের নতুন ক্যারিয়ার
৪র্থ শিল্প বিপ্লবের ঢেউ আমাদের দিকে এগিয়ে আসছে। এই পরিবর্তনের মুখে পুরনো শিক্ষা ও কর্মপদ্ধতি হয়তো টিকতে পারবে না। কিন্তু সঠিক প্রযুক্তিগত জ্ঞান আর দক্ষতা অর্জন করতে পারলে সামনে খুলে যাবে নতুন সম্ভাবনার দুয়ার। অনেকেই এই শিল্প বিপ্লব নিয়ে আলোচনা করেছেন, তবে তরুণদের সঠিক দিকনির্দেশনা দিতে পেরেছেন খুব কম মানুষই। ফলে তরুণদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়তে পারে, যা দেশের জন্য মারাত্মক হতে পারে। করোনা মহামারির সময়ে আমরা এর কিছুটা প্রমাণও দেখেছি।
এই বইয়ে লেখক তপন কান্তি সরকার সেই সমস্যার সমাধান খুঁজেছেন। তিনি তার ৪০ বছরের কর্মজীবনের অভিজ্ঞতা ও জ্ঞান তরুণদের সামনে তুলে ধরেছেন। শুধু আসন্ন শিল্প বিপ্লব মোকাবেলাই নয়, ভবিষ্যতে কীভাবে উন্নত ও সমৃদ্ধ জীবন গড়া যায়, তারও পথ দেখিয়েছেন এই বই। লেখকের চিন্তাভাবনা ও বিশ্লেষণ পাঠককে নতুনভাবে ভাবতে শেখাবে।
তপন কান্তি সরকারের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা এই বইটিকে করেছে বিশেষভাবে মূল্যবান। যারা নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন কিংবা ক্যারিয়ার নিয়ে দ্বিধাগ্রস্ত, তাদের জন্য এটি একটি দিকনির্দেশনামূলক সহায়ক।
| প্রকাশনী | : | আহমদ পাবলিশিং হাউজ |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২১ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789841108694 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 272 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।