বাংলাদেশের সাহিত্যের ইতিহাস

by শহীদ ইকবাল

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

412৳550৳Save 138৳ (25%)
Out of stock
Qty
Wishlist
Share

শহীদ ইকবালের 'বাংলাদেশের সাহিত্যের ইতিহাস' গ্রন্থটি ১৯৪৭ সাল থেকে বাংলাদেশের সাহিত্যচর্চার ধারাবাহিকতা ও তার অভিমুখ নিয়ে রচিত। ত্রিশোত্তর বাংলা সাহিত্যের অনুসৃত পথ ধরেই এদেশের সাহিত্যের সৃষ্টি, কিন্তু বাঙালি মুসলমানদের সাহিত্যচর্চায় সেই পথ মসৃণ ছিল না। এর পেছনে রয়েছে সংস্কারগত জটিলতা, সঙ্গে আর্থ-রাজনৈতিক কারণও উপেক্ষণীয় নয়। শঙ্কা, দ্বিধা ও জড়তার মধ্য দিয়ে গেছে বহু ভাষা-সংস্কৃতি সচেতন মানুষের পথচলা। ফলে কবিতার সার্বভৌম শক্তি, কথাসাহিত্যের সংস্কারমুক্ত চিন্তা কিংবা নাটকের নিরীক্ষা সেইভাবে বিকশিত হতে পারেনি। রাষ্ট্রীয় প্রতিবন্ধকতাও ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। তবে রক্তক্ষয়ী ভাষা আন্দোলনের পর ভাষার অধিকার ও ভাষাভিত্তিক জাতীয়তাবাদের চেতনা বাঙালির স্বাধিকার ও স্বাধীনতার মূল্যবোধে রূপ নেয়।

বিভাগোত্তর বাংলা সাহিত্যের এই বিবর্তনচিত্র পাঠকের সামনে তুলে ধরতে চেয়েছেন লেখক। ক্রমাগত আর্থ-রাজনৈতিক সচেতনতার সঙ্গে সাহিত্যের সম্পর্ক কেমন করে গড়ে উঠেছে, তা অনুধাবন করা যায় এই গ্রন্থ পাঠে। যারা বাংলাদেশের সাহিত্যের ইতিহাস নিয়ে পড়তে আগ্রহী, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি দলিল।

প্রকাশনী:আহমদ পাবলিশিং হাউজ
সংস্করণ:1st Edition, 2018
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789841107291
পৃষ্ঠা সংখ্যা:432
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all