কবিতাসমগ্র

by আনিসুল হক

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

390৳500৳Save 110৳ (22%)
Qty
Wishlist
Share

আনিসুল হকের মূল পরিচয় তিনি কবি। ১৯৮৯ সালে প্রকাশিত তাঁর প্রথম কাব্যগ্রন্থ "খোলা চিঠি সুন্দরের কাছে" পাঠক ও সমালোচকদের দৃষ্টি কাড়ে। 'তুই কি আমার দুঃখ হবি', 'মানুষ জাগবে ফের' এর মতো জনপ্রিয় কবিতাগুলো ছিল সে বইয়ে। প্রকাশের পরপরই মিছিলে মিছিলে পড়া হতো তাঁর কবিতা, প্রেমিক-প্রেমিকাদের উপহারের তালিকায়ও জায়গা করে নেয় বইটি। তিন দশক পর লেখা '৩২ নম্বর মেঘের ওপারে' কবিতাটিও পাঠকের ভালোবাসা অর্জন করে।

শুধু জনপ্রিয় কবিতাই নয়, আনিসুল হক লিখেছেন অনেক নিরীক্ষাধর্মী পদ্য, মগ্ন মন্ময় কাব্যমালা এবং কাব্য-উপন্যাস। এসব রচনা বিদগ্ধ পাঠক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ২০১৯ সাল পর্যন্ত প্রকাশিত তাঁর নয়টি বইয়ের সব কবিতা একসাথে সংকলিত হয়েছে এই গ্রন্থে। কবিতাসমগ্র পাঠককে শিল্পের এক অনির্বচনীয় জগতে নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা। বাংলা কবিতার আধুনিক ধারায় আগ্রহী যে কারো সংগ্রহে এটি গুরুত্বপূর্ণ সংযোজন।

প্রকাশনী:অনন্যা
সংস্করণ:1st Published, 2020
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789844329126
পৃষ্ঠা সংখ্যা:344
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all