ইংরেজি শেখার সহজ পদ্ধতি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইংরেজি শেখার সহজ পদ্ধতি বইটি মূলত বাংলাভাষী শিক্ষার্থীদের জন্য একটি ব্যবহারিক গাইড, যারা ইংরেজিতে কথা বলা ও লেখায় দক্ষ হতে চান। বইটিতে ইংরেজি ব্যাকরণের জটিল বিষয়গুলো যেমন a, an, the এর ব্যবহার, Preposition, Tense, Singular ও Plural এর রূপান্তর, Apostrophe-এর প্রয়োগ ইত্যাদি সহজ ভাষায় আলোচনা করা হয়েছে। পাশাপাশি দৈনন্দিন কথোপকথনের জন্য প্রয়োজনীয় Tips, Greeting, Telephone-এ কথা বলা, বিভিন্ন অনুষ্ঠানে কী বলতে হবে এবং Heart related কিছু Expression নিয়েও আলোচনা রয়েছে। বইটিতে বাংলা ও ইংরেজি বাক্য গঠনের মৌলিক পার্থক্যও তুলে ধরা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক।
লেখক কর্নেল (অব.) মোহাম্মদ দিদারুল আলম বইটিতে Common Mistakes এবং বিভ্রান্তিকর শব্দ ব্যবহারের ভুলগুলো চিহ্নিত করে সঠিক ব্যবহার শিখিয়েছেন। ব্রিটিশ ও আমেরিকান ইংরেজির পার্থক্যও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। বইটিতে দুটি পরীক্ষা সংযোজন করা হয়েছে, যা পাঠক নিজের অগ্রগতি যাচাই করতে পারবেন। যারা ইংরেজিতে দুর্বল বোধ করেন বা নতুন করে শিখতে চান, তাদের জন্য বইটি একটি কার্যকর সহায়ক। সরল ও প্রাঞ্জল ভাষায় লেখা এই বইটি পাঠককে আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলতে ও লিখতে সাহায্য করবে।
| প্রকাশনী | : | আহমদ পাবলিশিং হাউজ |
| সংস্করণ | : | 1st, 2008 |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9841106075 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |