মোগলনামা - ১ম খণ্ড

মোগল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবুরের উত্থান থেকে শুরু করে আওরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত ভারতবর্ষের মোগল শাসনের কালক্রমিক বিবরণ

by মাহমুদুর রহমান

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

600৳800৳Save 200৳ (25%)
Qty
Wishlist
Share

মোগল ইতিহাস মানেই যুদ্ধ, প্রাসাদ ষড়যন্ত্র আর জৌলুশের গল্প, যা অনেক সময় অতিরঞ্জিত হয়ে চলে আসে। কিন্তু ফারগানার মতো শীতপ্রধান ছোট রাজ্য থেকে উঠে এসে বাবুর কীভাবে দিল্লিতে সাম্রাজ্য গড়েছিলেন, সেই বংশের পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরতে প্রয়োজন ঘটনাবলির বিস্তারিত বিশ্লেষণ। এই গ্রন্থে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবুরের উত্থান থেকে শুরু করে আওরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত ভারতবর্ষে মোগল শাসনের কালানুক্রমিক বিবরণ দেওয়া হয়েছে, সাথে রয়েছে উপযুক্ত তথ্য ও বিশ্লেষণ।

পাঠককে ক্লান্ত করার মতো শুধু তথ্যে ঠাসা কোনো কঠিন ইতিহাসগ্রন্থ নয় এটি। কখনো গল্পের ছলে, কখনো আবার পাঠকের সাথে আলাপচারিতার ঢঙে মোগল ইতিহাসের নানা ঘটনা, উপকথা এবং ঐতিহাসিক সত্য উপস্থাপন করা হয়েছে। শুধু মোগল শাসকদের ইতিহাসই নয়, তৎকালীন ভারতের একটি জীবন্ত চিত্রও ফুটে উঠেছে এই বইয়ের পাতায় পাতায়।

মাহমুদুর রহমানের লেখনীতে ইতিহাসের জটিল ঘটনাপঞ্জি হয়ে উঠেছে সহজ ও প্রাণবন্ত পাঠ। ইতিহাসপ্রেমী পাঠকদের জন্য এটি একটি ব্যতিক্রমী সংযোজন, যারা শুষ্ক তথ্যের বাইরে গিয়ে মোগল যুগের রূপকথা ও বাস্তবতা দুটোই জানতে চান।

প্রকাশনী:আহমদ পাবলিশিং হাউজ
সংস্করণ:2nd Edition, 2024
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789841108311
পৃষ্ঠা সংখ্যা:432
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all