মনোবিশ্লেষণে অনুভবে রবীন্দ্রনাথ ঠাকুর
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সুভাষ সিংহ রায়ের 'মনোবিশ্লেষণে অনুভবে রবীন্দ্রনাথ ঠাকুর' রবীন্দ্রনাথকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেছে। রবি ঠাকুর মানেই বিচিত্রতা আর ভাবের গভীরতা। প্রকৃতি ও মানবজীবনের সম্পর্কের সমীকরণ মেলানোই ছিল তাঁর সাহিত্যচর্চার মূল সুর। কবি প্রথমে কাব্যসাহিত্যে সৃষ্টিরহস্য খুঁজেছেন, কিন্তু পরে নিজেকে আবিষ্কার করেছেন মানুষের মাঝে। কবি থেকে তিনি হয়ে উঠেছেন এক নীরব ব্রতচারী, মানবকল্যাণের দীক্ষা নিয়ে। কল্পনা থেকে নেমে এসেছেন যাপিত জীবনে।
কবিগুরুর 'মানুষের ধর্ম' গ্রন্থের উদ্ধৃতি দিয়ে লেখক দেখিয়েছেন, রবীন্দ্রদর্শনের মূল ভিত্তি মনুষ্যত্ব। জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের প্রতি ভালোবাসাই তাঁর দর্শন। কিন্তু রবীন্দ্রসাহিত্যের রস আমরা সবাই আস্বাদন করলেও তাঁর জীবনমুখী শিক্ষা, সমাজসচেতনতা আর রাষ্ট্রচিন্তা কজন মনে রেখেছি? এই বইটি সেসব বিষয়কে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে, যাতে পাঠক মানবিক ও জীবনঘনিষ্ঠ রবীন্দ্রদর্শন সম্পর্কে জানার সুযোগ পান।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849763185 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 136 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |