Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
এম. আমীর খসরুর 'সংকটে গণতন্ত্র' বইটি বিশ্বজুড়ে গণতন্ত্রের বর্তমান সংকট নিয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরেছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর মতে, বহু দেশে গণতন্ত্রের বিপরীতমুখী যাত্রা শুরু হয়েছে। গণতন্ত্রের নামে ক্ষমতা নেওয়ার পর অনেক বেসামরিক সরকারই হয়ে উঠছে একনায়কতান্ত্রিক ও স্বৈরাচারী। একসময়ের সামরিক শাসকরা যা করত, বেসামরিক নেতৃত্ব এখন কখনো কখনো তার চেয়েও বেশি করছে।
ঔপনিবেশিক শাসন থেকে বেরিয়ে আসা সমাজগুলো দীর্ঘমেয়াদী গণতন্ত্রের বদলে পেয়েছে দফায় দফায় সামরিক শাসন আর স্বৈরাচারী বেসামরিক নেতৃত্ব। আঠারো শতকের শুরু থেকে এ পর্যন্ত অন্তত চার দফা গণতন্ত্রের উত্থান-পতন দেখা গেছে। বাংলাদেশেও গণতন্ত্র নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে চলছে, গণতন্ত্র অর্জনের প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে।
দুই দফা সরাসরি এবং গণতন্ত্র মেরামতের নামে এক দফা মুখোশধারী সামরিক শাসন প্রত্যক্ষ করেছে বাংলাদেশ। সামরিক শাসনোত্তর সময়ে যে সংস্কার জরুরি ছিল, বেসামরিক শাসকদের ব্যর্থতায় তা হয়নি। কেন গণতন্ত্র বারবার সংকটে পড়ে, সামরিক শাসনের কারণ ও এর পেছনে বেসামরিক নেতৃত্বের দক্ষতার ঘাটতি, সবকিছুই দীর্ঘ গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এই বইয়ে।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Edition, November 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849787860 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 240 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |