সামাজিক ব্যবসার শক্তি

by এম. এফ. এম. আমীর খসরু

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

195৳250৳Save 55৳ (22%)
Qty
Wishlist
Share

নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের উদ্ভাবিত 'সামাজিক ব্যবসা' ধারণা এখন বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে বাস্তবায়িত হচ্ছে। ব্যবসাজগতে এটি একটি নতুন দর্শন, তাই ব্যবসায়ী মহলে এর নিয়ে ব্যাপক আলোচনা চলছে। শিক্ষা ও গবেষণার সঙ্গে ব্যবসার ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলগুলোতে এখন এই বিষয়টি পড়ানো হচ্ছে। বিভিন্ন দেশে সামাজিক ব্যবসা নিয়ে গবেষণার জন্য প্রতিষ্ঠিত হয়েছে বিশেষ ইনস্টিটিউট। সরকারের নীতিনির্ধারক, ব্যবসায়ী ও একাডেমিক জগতের সবার কাছেই এটি এখন গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।

শুধু ধারণাটিই নয়, সামাজিক ব্যবসায় মূলধন জোগানোর জন্য বাংলাদেশসহ বিভিন্ন দেশে গঠিত হয়েছে 'সামাজিক ব্যবসা ফান্ড'। অনেক সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা এবং ব্যবসায়িক গ্রুপ এই খাতে বিনিয়োগের জন্য বড় অংকের তহবিল তৈরি করেছে। বইটিতে সেরকম কয়েকটি দেশের কেস স্টাডি সংযোজিত হয়েছে, যাতে পাঠকরা সামাজিক ব্যবসা পরিচালনার সব দিক স্পষ্টভাবে বুঝতে পারেন। লেখক এম. এফ. এম. আমীর খসরু একজন ব্যবসায়ী বা শিক্ষার্থীর মনে জাগতে পারে এমন প্রায় সব প্রশ্নের উত্তর দিয়েছেন সহজ সরল ভাষায়। বিভিন্ন দেশের দৃষ্টান্ত পড়ে পাঠক নিজেই সামাজিক ব্যবসায় অনুপ্রাণিত হয়ে উঠবেন। দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক সমস্যা সমাধানে এই ব্যবসামডেল যে বড় শক্তি হয়ে উঠেছে, তা এই গ্রন্থ আবারও প্রমাণ করে।

প্রকাশনী:অনন্যা
সংস্করণ:1st Published, 2015
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789844320529
পৃষ্ঠা সংখ্যা:160
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all