কপি বেছে নিন
80৳
Only 1 left
Qty
Wishlist
Share

অপ্সরা বিভ্রান্ত, লুমুনের কথাগুলো সে কিছুতেই মেলাতে পারছে না। যে মানুষ মৃত, তার সঙ্গে কীভাবে আবার যোগাযোগ সম্ভব? প্রশ্নগুলো অপ্সরার মনে ঘুরপাক খাচ্ছে, কিন্তু উত্তর জানার সুযোগ দেওয়ার আগেই লুমুন বলে বসে, অজির সঙ্গে তার প্রতিদিন কথা হয়। অজি জানিয়েছে, শিগগিরই সে দেখা করতে আসবে। আর তাই সে অজির পছন্দের চকলেট কিনে এনেছে।

আসিফ মেহেদীর সৃষ্ট অপ্সরা পাঠকদের কাছে ব্যতিক্রমী এক চরিত্র। তার আগের বই 'অপ্সরা' পড়ে অনেকে আবেগে আপ্লুত হয়েছেন, এমন পাঠকের অভাব নেই। জীবনঘনিষ্ঠ কাহিনির জন্য বইটি বেস্ট সেলারের তালিকায় জায়গা করে নিয়েছিল। এরপর 'অপ্সরার স্পর্শ'ও পাঠকদের ভালোবাসা পেয়েছে। এবারের 'অপ্সরীরী' সেই ধারাবাহিকতার নতুন সংযোজন।

অপ্সরা মধ্যবিত্ত পরিবারের এক সহজ, সরল, প্রাণবন্ত মেয়ে। বেগুনি রং তার মনে সাহস আর আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। তার হাসিতে চারপাশের প্রকৃতি উজ্জ্বল হয়ে ওঠে, কান্নায় বিষণ্ন হয় পরিবেশ। জগতের নানা রূপ আর মানুষের বিচিত্র চরিত্রের মাঝে সত্য আর সুন্দরকে ধরে রাখতে চায় সে। লেখক নিজেই চেয়েছেন, পাঠকরা যেন অপ্সরার মধ্যে নিজের কাছের মানুষটিকে খুঁজে পান।

প্রকাশনী:অনন্যা
সংস্করণ:2018
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789844325500
পৃষ্ঠা সংখ্যা:72
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (পুরাতন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all