নির্বাচিত উপন্যাস
by আসিফ নজরুল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আসিফ নজরুল নব্বই দশকের শুরুতে বাংলা উপন্যাসে এক উজ্জ্বল সম্ভাবনার নাম। তার তৎকালীন সময়ের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় কয়েকটি উপন্যাস একসাথে সংকলিত হয়েছে এই বইয়ে। এর মধ্যে ‘নিষিদ্ধ কয়েকজন’, ‘ক্যাম্পাসের যুবক’ ও ‘আক্রোশ’ প্রথম প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক বিচিত্রার ঈদ সংখ্যায়, ‘ছোঁয়া’ বেরিয়েছিল আনন্দ বিচিত্রার ঈদ সংখ্যায়। ‘তাদের একটি রাত’ প্রথম প্রকাশ পায় সরাসরি বই আকারে।
‘ক্যাম্পাসের যুবক’-এর কেন্দ্রীয় চরিত্র বাম ছাত্রসংগঠনের এক ক্যাডার। বিভ্রান্তিতে ভরা বাম রাজনীতির সেই সময়ে এক অপরূপ তরুণীর প্রেম তাকে টেনে নেয় শুদ্ধতার আলোয়। সেই প্রেম বদলে দেয় তার জীবন, কিন্তু বদলে যাওয়া জীবনে প্রেম কি আদৌ টিকে ছিল? ‘নিষিদ্ধ কয়েকজন’ এরশাদবিরোধী গণঅভ্যুত্থানের পটভূমিতে রচিত। মিছিলের জনতা হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে এক যুবকের বিরুদ্ধে, অথচ তারুণ্যের শ্রেষ্ঠ সময়ে সে-ই ছিল সবচেয়ে সাহসী, এরশাদের লেলিয়ে দেওয়া বাহিনীর মুখোমুখি। সেই যুবক ও তার সমসাময়িক আরও কিছু দুর্দান্ত তরুণের চমকপ্রদ কাহিনি এই উপন্যাসে।
‘আক্রোশ’ এক প্রতারিত মানুষের গল্প, ভয়ংকর প্রতিশোধস্পৃহায় উন্মত্ত এক মানুষ থমকে যায় জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তের সামনে এসে। ‘ছোঁয়া’ আর ‘তাদের একটি রাত’ নিছক ভালোবাসার গল্প, একটি সুষম আর অন্যটি অসম সম্পর্কের। কিন্তু দুটি সম্পর্কই একজন মানুষকে আরও বেশি নির্জন করে তোলে। লেখকের স্পষ্ট গদ্য ও চরিত্রচিত্রণের দক্ষতা এই সংকলনকে করে তুলেছে পাঠকের জন্য স্মরণীয়।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 978984321373 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 336 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |