বাঙলা বাঙালী বাঙালীত্ব
by আহমদ শরীফ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির জগতে ড. আহমদ শরীফ ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। তিনি কখনো সবার প্রিয় হওয়ার দুর্বলতাকে প্রশ্রয় দেননি। ১৯২১ সালের ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের পটিয়ার সুচক্রদণ্ডী গ্রামে জন্ম নেওয়া এই পণ্ডিত ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকায় ইন্তেকাল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৪ সালে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর এবং ১৯৬৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৪৫ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত কলেজে অধ্যাপনার মাধ্যমে পেশাজীবন শুরু করেন। পরে রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্রে কিছুদিন কাজ করে ১৯৫০-এর দশকের শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগ দেন। সেখানে একটানা ৩৪ বছর অধ্যাপনা করে ১৯৮৩ সালে অবসর গ্রহণ করেন। তিনি বাংলা বিভাগের চেয়ারম্যান, সিন্ডিকেট সদস্য, সিনেট সদস্য, শিক্ষক সমিতির সভাপতি এবং কলা অনুষদের তিনবার ডিন ছিলেন। ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ প্রণয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৮৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম কাজী নজরুল ইসলাম অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর চিন্তা-চেতনা ও লেখনীতে ভাববাদ, মানবতাবাদ এবং মার্কসবাদের সমন্বয় দেখা যায়। একশোর বেশি গ্রন্থে তিনি প্রচলিত সমাজব্যবস্থা, বিশ্বাস ও কুসংস্কারকে যুক্তি দিয়ে প্রত্যাখ্যান করেছেন। সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আশা তিনি আন্তরিকভাবে পোষণ করতেন। পঞ্চাশের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত সমাজ, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, দর্শন ও ইতিহাস নিয়ে তিনি অসংখ্য বই রচনা করেছেন।
এ বইয়ে বাঙালীর ইতিহাস সন্ধান, নৃতাত্ত্বিক পরিচয়, সংস্কৃতির উৎস ও ভিত্তি, মৌলধর্ম, মনন-বৈশিষ্ট্য, রাজনৈতিক ইতিহাস, ব্রিটিশ আমল, উনিশ শতকের জাগরণ, ১৯০৫ সালের ষড়যন্ত্রসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে। বাঙালী সত্তার স্বরূপ ও ভবিষ্যৎ নিয়ে তাঁর গভীর বিশ্লেষণ পাঠককে নতুন চিন্তায় উদ্বুদ্ধ করবে। আহমদ শরীফের গ্রন্থতালিকাও এখানে সংযোজিত হয়েছে, যা গবেষকদের জন্য বিশেষ সহায়ক।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 5th edition, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844121320 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 230 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |