Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
“মায়ের চিঠি” উপন্যাসে এক ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। মা সেই আশ্রমকে ছেলের দেওয়া জেল বলেই মেনে নেন। একদিন তার মনে পড়ে, ছেলেকে বড় করতে কত লড়াই করতে হয়েছে। সেই কথা ছেলে জানে না, কোনোদিন বলা হয়নি। তাই কাগজ কলম হাতে নিয়ে ছেলেকে চিঠি লিখতে বসেন তিনি। সেই চিঠিতে তিনি জানান, তার দেওয়া জেলে ভালোই আছেন, কিন্তু এখানে শুধু যৌবন নেই। বৃদ্ধাদের নিঃশ্বাসে বাতাস ভারী, কান পাতলেই শোনা যায় কান্নার ধ্বনি।
এই বইয়ে মা সন্তানকে বোঝান, একজন মানুষ একবারে ৪৫ ইউনিট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু সন্তান প্রসবের সময় একজন মা ৫৭ ইউনিটের বেশি ব্যথা সহ্য করেন। ২০টি হাড় একসাথে ভাঙার চেয়ে সেই ব্যথা বেশি। ছেলেকে জন্ম দিতে গিয়ে মা কতটা কষ্ট পেয়েছেন, সেই হিসাবই তিনি চিঠিতে লিখেছেন। পরিতোষ বাড়ৈর লেখা এই উপন্যাসটি এক মায়ের অশ্রুজলে সিক্ত, আবেগঘন গল্প। মা ও সন্তানের সম্পর্ক, ত্যাগ আর ভালোবাসার গভীরতা বুঝতে চাইলে বইটি পড়া যেতে পারে।
| প্রকাশনী | : | অনন্যা |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849119388 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |