সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী

by বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

175৳225৳Save 50৳ (22%)
Qty
Wishlist
Share

সম্রাট জাহাঙ্গীরের আত্মকথা ভারতীয় উপমহাদেশের ইতিহাসচর্চায় একটি অমূল্য দলিল। ১৬০৫ খ্রিস্টাব্দের ১০ অক্টোবর সিংহাসনে বসে সেলিম 'জাহাঙ্গীর' বা জগজ্জয়ী উপাধি গ্রহণ করেন। পরাক্রান্ত তুর্কি সম্রাটদের সঙ্গে নিজেকে একই পর্যায়ে রাখতে চেয়েছিলেন তিনি। আলেকজান্ডারের মতো দিগ্বিজয়ী হওয়ার ইচ্ছাও ছিল তার। বিনয়ের সঙ্গে তিনি ঘোষণা করেছিলেন, দীর্ঘজীবন পেলে ও ভাগ্য সুপ্রসন্ন হলে নামের সার্থকতা তিনি প্রমাণ করবেন।

জাহাঙ্গীরের আত্মজীবনী বলে তুজুক-ই-জাহাঙ্গীরি, দোয়াজদা-সালা-জাহাঙ্গীরি, ওয়াকিয়াত-ই-জাহাঙ্গীরি, ইকবালনামাসহ বিভিন্ন নামে বহু বই প্রচলিত। এসবের প্রামাণিকতা নিয়ে রয়েছে মতভেদ ও বিতর্ক। কোনো বইতেই পুরো রাজত্বকালের বিবরণ নেই। জানা যায়, সম্রাট নিজে কিছুকাল আত্মজীবনী লিখেছেন, পরে মৌখিক নির্দেশে অন্যকে দিয়ে শেষ করান। বারো বছরের রাজত্বের বিবরণ 'দোয়াজদা-সালা-জাহাঙ্গীরি' নামে প্রকাশিত হয়।

মূল ফারসি পাণ্ডুলিপি থেকে ইংরেজিতে অনুবাদ করেন মেজর ডেভিড প্রাইস। লন্ডনে ১৮২৯ সালে প্রথম প্রকাশিত হয়। বর্তমান বইটি তারই অনুবাদ, ফলে সম্রাটের নিজের লেখা বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে। ঐতিহাসিক মূল্যের পাশাপাশি সৈয়দ আলী আহসানের সম্পাদনায় বইটি পাঠকের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

প্রকাশনী:অনন্যা
সংস্করণ:1st Published, 2015
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849119371
পৃষ্ঠা সংখ্যা:128
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all