চরমপত্র
১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে ‘চরমপত্র' অনুষ্ঠানের পাণ্ডুলিপি
বেপরোয়া আর অপ্রতিরোধ্য, দুঃসাহসী অথচ সংযত, ৬৩ বছরের চিরযুবা এম আর আখতার মুকুলের জীবনই এই বইয়ের উপজীব্য। ছোটবেলায় বাঙালি ঘরানার রেওয়াজ মতো দুবার ঘর থেকে পালিয়ে শুরু করেছিলেন জীবনের প্রথম পাঠ। এরপর থেকে নানা বন্ধুর পথ পেরিয়ে, বহু উত্থান-পতন আর প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। কোনো পরিস্থিতিতেই রণে ভঙ্গ দিয়ে পিছু হটেননি তিনি। জেদ নিয়ে অকুতোভয়ে রুখে দাঁড়িয়েছেন, আর প্রতিটি ক্ষেত্রেই তার বিজয়ীর মুকুটে যুক্ত হয়েছে নতুন নতুন পালক।
জীবিকার তাগিদে এজি অফিস, সিভিল সাপ্লাই অ্যাকাউন্টস, দুর্নীতি দমন বিভাগ, বীমা কোম্পানিতে চাকরি করেছেন। কখনো সেজেছেন অভিনেতা, হয়েছেন গৃহশিক্ষক, ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার, বিজ্ঞাপন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক। লন্ডনের গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেছেন কাটার হিসেবে। ছাপাখানা, আটা, চাল, কেরোসিন, সিগারেট, পুরোনো গাড়ি, বাস, ট্রাকের ব্যবসায় হাত দিয়েছেন। করেছেন ছাত্র রাজনীতি, ১৯৪৮-৪৯ সালে জেল খেটেছেন, জেল থেকেই স্নাতক পাস করেছেন। ভাষা আন্দোলনে অংশ নিয়েছেন, বিদেশের মাটিতে সাড়ে তিন বছরের নির্বাসিত জীবনকে হাসিমুখে মেনে নিয়েছেন।
প্রায় দুই যুগ সাংবাদিকতা করেছেন, কাজ করেছেন দেশি-বিদেশি অনেক পত্রপত্রিকা ও বার্তা সংস্থায়। বেশিরভাগ সময় কেটেছে দুর্ধর্ষ রিপোর্টার হিসেবে। শেরে বাংলা, সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী, ইস্কান্দার মীর্জা, আইয়ুব খান, বঙ্গবন্ধু, তাজউদ্দিন আহমেদের মতো বড় নেতাদের সফরসঙ্গী হয়েছেন। ঘুরেছেন দুই মেরুর অসংখ্য দেশ, দেখেছেন বিচিত্র মানুষ আর বহু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছেন। বঙ্গবন্ধুর উষ্ণ সান্নিধ্য ও ভালোবাসা তার জীবনের এক অবিস্মরণীয় স্মৃতি। বহুমাত্রিক অভিজ্ঞতায় সমৃদ্ধ এই জীবনকাহিনি পাঠককে মুগ্ধ করবে।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 4th Print, 2015 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844126129 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 364 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।