কপি বেছে নিন
150৳
Only 1 left
Qty
Wishlist
Share

আমিই খালেদ মোশাররফ। আমার পিতৃ প্রদত্ত নাম এই। ১৯৩৭ সালের নভেম্বরে জামালপুরের মোশাররফগঞ্জ গ্রামে আমার জন্ম। পিতা মোশাররফ হোসেন, মাতা জমিলা আখতার। রূপকথা বা কিংবদন্তিতে আমার বিশ্বাস নেই। আমি বলতে পারি বাংলাদেশের ইতিহাসের সামান্য একটু অংশ, সগর্বে। কারণ এই গৌরবোজ্জ্বল ইতিহাস যাঁরা রচনা করেছেন, আমি তাঁদেরই একজন। বাঙালির হাজার বছরের ইতিহাসে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের বিরুদ্ধে বিজয়ই একমাত্র উল্লেখযোগ্য বিজয়। এটাই আমাদের রক্তাক্ত প্রকৃত ইতিহাস।

১৯৭১ সালে মুজিবনগরের নির্বাসিত সরকারের তত্ত্বাবধানে সংগঠিত মহান মুক্তিযুদ্ধে আমি ছিলাম ২ নম্বর সেক্টরের কমান্ডার। যুদ্ধের চূড়ান্ত পর্বে ছিলাম 'কে' ফোর্সের প্রধান। ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করলে বঙ্গবন্ধুর স্বাধীনতার আহ্বানে আপামর বাঙালি ঝাঁপিয়ে পড়ে। পাকিস্তানি সেনাবাহিনীতে চাকরি করলেও আমরা বাঙালি সৈন্যরা বিদ্রোহ করি। প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ সংগঠন করেন বিশাল মুক্তিবাহিনী। রণাঙ্গন ভাগ হয় ১১টি সেক্টরে। প্রধান সেনাপতি হন কর্নেল এম এ ডি ওসমানী।

এই জবানবন্দি বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য। এটি শুধু জবানবন্দি নয়, মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি পরিচ্ছেদ। বাস্তব ইতিহাস স্কুল-কলেজের পাঠ্যবইয়ে হয় অনুপস্থিত, না হয় বিকৃত। আমার এই বিবৃতি ১৯৭১ সালের ১৯ মার্চ থেকে ২৮ জুন পর্যন্ত মাত্র ১০০ দিনের সশস্ত্র প্রতিরোধ সংগ্রামের। প্রকৃত মুক্তিযুদ্ধের বিজয়ের ইতিহাস জুলাই থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত, তা বলার সময় আর পাইনি। খালেদ মোশাররফের এই স্মৃতিকথা মুক্তিযুদ্ধের এক সাহসী সৈনিকের সরাসরি অভিজ্ঞতা।

প্রকাশনী:অনন্যা
সংস্করণ:2017
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789844323926
পৃষ্ঠা সংখ্যা:175
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (পুরাতন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

স্বাধীনতা উত্তর বাংলাদেশ এর আরও বই

See all

More Categories

See all

অনন্যা এর আরও বই

See all

You May Also Like

See all