অঙ্গারের মতোন বিরহ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
প্রেম যে সীমাহীন, তার অনুভূতি যে ভাষায় ধরা পড়ে না, সেই অনির্বচনীয় বিষয়টিই ধরা পড়েছে ভূঁইয়া সফিকুল ইসলামের এই কাব্যগ্রন্থে। বিশেষ কিছু মুহূর্তে কবির শব্দের জালে প্রেমের সেই দ্যুতি যেন মূর্ত হয়ে ওঠে, যা পাঠকের নিজের হৃদয়ের কথাই মনে হয়। এই কবিতায় প্রেম কখনো শরীরী, কখনো দূর সিন্ধুপারের হাওয়ার মতো উদাস। চিত্রকল্পগুলোও তেমনি কখনো লোকজ, কখনো দূর দেশের। কবির আবেগ যেন স্বচ্ছ স্রোতের মতো কবিতার শরীরে বয়ে চলে।
হৃদয় ও মেধার মিশেলে লেখা এই কবিতাগুলো বাস্তব আর পরাবাস্তবের এক নিখুঁত সমন্বয়। ভাষা আর চিত্রকল্পের নতুন বুননে ‘অঙ্গারের মতোন বিরহ’ বাংলা প্রেমের কবিতায় একটি অনন্য সংযোজন। প্রেমের গভীরতা ও বিরহের তীব্রতা যাঁরা অনুভব করতে চান, এই বই তাঁদের জন্য।
ভূঁইয়া সফিকুল ইসলাম তাঁর পরিণত লেখনীতে প্রেমের এক অনবদ্য রূপ তুলে ধরেছেন, যা একান্তভাবে আমাদেরই মনের কথা। প্রেমের কবিতা পড়তে ভালোবাসেন এমন পাঠকের কাছে এটি একটি বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকবে।
| প্রকাশনী | : | অন্যপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845024198 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 63 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |