স্মৃতিধার্য্য
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
স্মৃতি মানে শুধু অতীতের ঘটনা মনে রাখা নয়, মনের গভীরে কোনো ঘটনাপরম্পরা যখন সংঘাত আর সংঘর্ষের মধ্য দিয়ে ধীরে ধীরে জেগে ওঠে, তখনই তা স্মৃতি হয়ে ওঠে। শ্রী প্রলয় মজুমদারের এই বইটি তেমনই এক স্মৃতিকথা, যেখানে ঠাকুরকে ঘিরে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা, নৈকট্য আর দেখা-শোনা অনেক ঘটনার বিবরণ স্থান পেয়েছে। লেখক তাঁর জীবনে ঠাকুরকে কত কাছে থেকে দেখেছেন, কীভাবে সেই সম্পর্ক গড়ে উঠেছিল, তারই এক আন্তরিক আখ্যান এই গ্রন্থ।
বাংলা সাহিত্যের বরিষ্ঠ ব্যক্তিত্ব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে কথোপকথনের সূত্র ধরে লেখক মনে করেন, ঠাকুর সংক্রান্ত তাঁর স্মৃতিগুলো কালের স্রোতে হারিয়ে যাওয়ার আগে লিখে রাখা জরুরি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পরামর্শ ছিল, যাঁরা ঠাকুরকে কাছে থেকে দেখেছেন, তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা লিপিবদ্ধ থাকলে ভবিষ্যৎ প্রজন্ম একজন পূর্ণাঙ্গ ঠাকুরকে চিনতে পারবে। এই বই সেই প্রচেষ্টারই ফল।
স্মৃতির ভেতরে থাকে আনন্দ, আবার থাকে দুঃখ আর যন্ত্রণাও। লেখক সেসব কঠিন মুহূর্তকেও সচেতনভাবে ধরে রেখেছেন, কারণ সেগুলোও তাঁর জীবনের অংশ। যাঁরা ঠাকুরকে ভালোবাসেন, তাঁর জীবন ও দর্শন সম্পর্কে গভীরভাবে জানতে চান, তাঁদের জন্য এই বই এক মূল্যবান দলিল।
| প্রকাশনী | : | অন্যপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |