সেদিন সেই আমেরিকায়
by আবুল কাসেম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
“সেদিন সেই আমেরিকায়” মুক্তিযুদ্ধভিত্তিক এক ভিন্নধর্মী উপন্যাস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত আমেরিকা ও জাতিসংঘের ভূমিকা এবং তাদের নানা কীর্তিকলাপ এই উপন্যাসের মূল উপজীব্য। স্নায়ুযুদ্ধের সেই সময়ে বিশ্ব ছিল দুই মেরুতে বিভক্ত। সেই বিভক্তির প্রভাব কীভাবে আমাদের মুক্তিযুদ্ধকে আরও জটিল করে তুলেছিল, বিশ্ব কোন পরিণতির দিকে এগোচ্ছিল, তা উঠে এসেছে এখানে। কিসিঞ্জার ও নিক্সনের ষড়যন্ত্রমূলক নানা অপতৎপরতা, ভারত ও সোভিয়েত ইউনিয়নের আন্তরিক সহযোগিতার কথাও স্থান পেয়েছে উপন্যাসে।
বিষয়বস্তুর মতোই আঙ্গিকেও অভিনব এই উপন্যাসে দুটি প্রেমের সূত্র বোনা হয়েছে। একটি প্রেমের সম্পর্ক উপন্যাসের ভাবাদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ ও রূপকধর্মী, অন্যটি বাল্যপ্রেমের আখ্যান। আন্তর্জাতিক প্রেক্ষাপট মাথায় রেখে ২৫ মার্চের রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়া থেকে ১০ জানুয়ারি দেশে ফিরে আসা পর্যন্ত সময়ের একটি অনুপম কাহিনিও বিবৃত হয়েছে এতে। আবুল কাসেমের এই উপন্যাস মুক্তিযুদ্ধের সেই অন্ধকার ও জটিল সময়কে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করে।
| প্রকাশনী | : | অন্যপ্রকাশ |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২০ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845025713 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 152 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।