শিক্ষাজীবনে সাফল্যের জাদুকরি কৌশল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শিক্ষাজীবনে ভালো ফলাফলের জন্য দরকার সঠিক কৌশল, আর সেই কৌশলগুলোই সহজ ভাষায় তুলে ধরা হয়েছে এই বইয়ে। দুর্বলতা কাটিয়ে ওঠার উপায়, উপযুক্ত পাঠপরিকল্পনা, পড়ার রুটিন তৈরি, স্মৃতিশক্তি বাড়ানোর বৈজ্ঞানিক পদ্ধতি, মনোযোগ বৃদ্ধি এবং পরীক্ষায় ভালো নম্বর তোলার নানান কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বইটিতে পড়ালেখার কাজে লাগে এমন ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও মোবাইল অ্যাপের সন্ধানও দেওয়া আছে, যা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের প্রাইভেট টিউটরের মতো কাজ করবে। কোচিং ছাড়াই পড়াশোনা করা, গ্রুপ স্টাডির কার্যকারিতা, হাতের লেখা সুন্দর করার নিয়মসহ ভালো জিপিএ পাওয়ার কার্যকর উপায়ও বাতলে দেওয়া হয়েছে এখানে।
বইটি মেধাবী, দুর্বল, মোটামুটি মানের কিংবা অমনোযোগী যেকোনো শিক্ষার্থীর জন্যই উপযোগী। সাধারণ মানের শিক্ষার্থীও এই বইয়ের গাইডলাইন অনুসরণ করে সেরা ফলাফল করতে পারবে। নিয়মিত চর্চা করলে একজন দুর্বল ছাত্রও ক্লাসের ফার্স্টবয় হতে পারে, আবার ভালো শিক্ষার্থী তার মেধার আরও বিকাশ ঘটাতে পারবে।
প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে লেখা হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও এটি দারুণ সহায়ক হবে। আরাফাত শাহরিয়ারের এই বইটি শিক্ষাজীবনে সফল হওয়ার একটি বিশ্বস্ত সহচর হয়ে উঠতে পারে।
| প্রকাশনী | : | অন্যপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849890997 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |