বর্ণিল শহর কেপটাউন
by নাসের রহমান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
কেপটাউনের ক্যাবল কার ধীরে ধীরে ট্যাবল-মাউন্টেনের চূড়ার দিকে উঠছে। যাত্রীদের মনে হয়, মাটির পৃথিবী ছেড়ে তারা আকাশের দিকে এগিয়ে যাচ্ছে। ওপর থেকে আটলান্টিক মহাসাগর আর পুরো শহরটি এক অপূর্ব দৃশ্য তৈরি করে। সূর্যের আলো তখন সমুদ্রের ঢেউয়ে পড়ে রঙের খেলা দেখায়। কখনো মনে হয়, হীরার টুকরো আর তারারা যেন জলে নেমে এসেছে। সূর্য ডুবে যাওয়ার আগে এখানকার সূর্যাস্ত দেখার মতো। রক্তিম আভা ছড়িয়ে সূর্য যখন সমুদ্রে হারিয়ে যায়, তখন আকাশ আর জল মিলে এক মায়াময় জগৎ তৈরি করে।
বইটিতে লেখক নাসের রহমান কেপটাউনের আরেক বিস্ময় স্টোন ফরেস্টের কথাও তুলে এনেছেন। প্রাচীনকাল থেকে দাঁড়িয়ে থাকা এসব পাথর দেখে মনে হয়, যেন কোনো শিল্পীর হাতে খোদাই করা। কোনো পাথরে যেন বিশ্বের মানচিত্র আঁকা, কোনোটি আবার মেঘের খণ্ডের মতো। কালের পর কাল ধরে এরা নীরবে দাঁড়িয়ে আছে। পাথরগুলোকে ঘিরে প্রকৃতির এমন বর্ণনা পাঠককে যেন ভ্রমণে নিয়ে যায়। ভ্রমণকাহিনি আর প্রকৃতির সৌন্দর্য যারা ভালোবাসেন, তাদের জন্য এটি দারুণ একটি বই।
| প্রকাশনী | : | অন্যপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |