প্রাণপ্রপাত

by মাসুদ আহমেদ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

160৳200৳Save 40৳ (20%)
Qty
Wishlist
Share

জীবনের সফলতা বা ব্যর্থতা যাই আসুক, কিছু সংবেদনশীল মানুষ ফেলে আসা পথে হেঁটে বেড়াতে ভালোবাসেন। এই স্মৃতিমেদুরতাই মানবিক। জেমস জয়েসের 'ইউলিসিস' এই মানবিক অভিপ্রায়কে বিশ্বমাপে মলাটবন্দি করেছিল। নানা জীবনানুভূতির মূল্য, গভীরতা আর আনন্দ ঘটার সময় ঠিকমতো বোঝা যায় না। কালক্রমে, বিশেষ করে জীবনের অপরাহ্নে বা সায়াহ্নে, সেই চিরকালীন আনন্দ আর বেদনানুভূতি হয়ে ওঠে হিরণ্ময়। আট ঘণ্টার এই মনোভ্রমণে মাসুদ আহমেদ একজন পরিণত মানুষের সেই সব অনুভূতির ছবি এঁকেছেন।

গত ছয় দশকের পরিসরে আমাদের জীবন, জীবিকা, সংস্কৃতি, আবাসন ও পোশাকে যে পরিবর্তন এসেছে, লেখক পরিচিত দৃশ্যকল্প, উপমা, উৎপ্রেক্ষা, অলংকার, শব্দবৃত্ত ও শ্রুতি দিয়ে তা পাঠকের মানসচক্ষে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। নানা দুঃখ, বেদনা, হতাশা আর ব্যর্থতা থাকা সত্ত্বেও মানবজীবন ও নিসর্গ যে কত অমূল্য, তা এই বইয়ের মূল সুর। সময়ের প্রবাহে হারিয়ে যাওয়া মুহূর্তগুলোর প্রতি গভীর ভালোবাসা আর আক্ষেপ মিশে আছে লেখার প্রতিটি লাইনে।

মাসুদ আহমেদের গদ্যশৈলী পাঠককে এক অনন্য অভিজ্ঞতার জগতে নিয়ে যায়। যাঁরা সময়ের স্রোতে বয়ে যাওয়া স্মৃতি আর জীবনের গভীর অর্থ খোঁজেন, তাঁদের জন্য এই বই একটি মূল্যবান সংযোজন।

প্রকাশনী:অন্যপ্রকাশ
সংস্করণ:1st Published, 2018
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789845024587
পৃষ্ঠা সংখ্যা:96
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all