ত্রিপুরার গল্প

by মাজহারুল ইসলাম(সম্পাদক)

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

240৳300৳Save 60৳ (20%)
Qty
Wishlist
Share

ত্রিপুরা শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি ইতিহাস, সাহিত্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিতে জড়িয়ে থাকা এক বিশেষ জনপদ। রবীন্দ্রনাথকে যেখানে এতটা আকর্ষণ করেছিল, সেই ত্রিপুরার প্রতি কৌতূহল ছিল কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদেরও। সুনীল গঙ্গোপাধ্যায়ের 'প্রথম আলো' উপন্যাস পড়ে ত্রিপুরা দেখার ইচ্ছা আরও প্রবল হয় তাঁর। সেই ইচ্ছা পূরণের অভিজ্ঞতা তিনি লিখেছেন 'দেখা না-দেখা' গ্রন্থের 'প্রিয় পদরেখা' অধ্যায়ে। মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরাবাসী পরম মমতায় আশ্রয় দিয়েছিল ১৬ লাখ মুক্তিকামী বাঙালিকে, যা ইতিহাসের অবিস্মরণীয় এক অধ্যায়।

বাংলাদেশের গা ঘেঁষে থাকা ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য ত্রিপুরার সত্তর ভাগ মানুষই বাঙালি। অথচ অজ্ঞাত কারণে এই জনপদের সাহিত্য, সংস্কৃতি ও জনগোষ্ঠী বাংলাদেশিদের কাছে অনেকটাই অচেনা থেকে গেছে। যেন মাঝখানে ঝুলে আছে এক অদৃশ্য পর্দা। এই গল্প সংকলনে সেই পর্দা কিছুটা সরে যাওয়ার চেষ্টা করা হয়েছে, যাতে পাঠক উঁকি দিতে পারেন ত্রিপুরার ভেতরের জগতে। যাঁরা নতুন সংস্কৃতি, ইতিহাস আর মানুষের গল্প পড়তে ভালোবাসেন, তাঁদের জন্য এটি একটি মূল্যবান সংকলন।

প্রকাশনী:অন্যপ্রকাশ
সংস্করণ:1st Published, 2023
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789845028431
পৃষ্ঠা সংখ্যা:96
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all