280৳350৳Save 70৳ (20%)
Qty
1
Wishlist
Share

দায়ভাগ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হানুফা। বাচ্চু মণ্ডলের লালসার শিকার হয়ে সে গর্ভধারণ করে, কিন্তু লম্পট পিতার মেয়ে বিউটির মঙ্গলের কথা ভেবে ঘটনাটি প্রকাশ করে না। বাচ্চু মণ্ডল খুন হলে অবৈধ সন্তান ধারণের অভিযোগে মৌলানা আবুবকর ও ইব্রাহিমের যোগসাজশে হানুফার বিরুদ্ধে ডাকা হয় তথাকথিত সালিশ। সেই সালিশে তাকে বিলডাকিনি থেকে বিতাড়িত করা হয়। আশ্রয় নিতে হয় ভিনগাঁয়ে, ভবানিপুরে, অকৃতদার বারীণ মাস্টারের বাড়িতে। সেখানে হানুফা পুত্র সন্তানের মা হয়, যাকে সমাজ জারজ বলে চিহ্নিত করে।

কিন্তু মায়ের কাছে কি সন্তান কখনো অবৈধ হতে পারে? বিবেকবান মানুষ কি একটি মানব শিশুকে লালন করা থেকে বিরত থাকতে পারে? গল্পের মূল আকর্ষণ হানুফার সন্তান আদম সুরত। যে শিশু নিজের স্বীকৃতিহীন জন্মের জন্য দায়ী নয়, সে কি তার জন্মের আইনগত ও সামাজিক স্বীকৃতি পাবে না? এই প্রশ্নগুলোকে কেন্দ্র করেই আবর্তিত হয় উপন্যাসের নৈতিক ও সামাজিক দ্বন্দ্ব।

নূরুদ্দিন জাহাঙ্গীরের লেখনীতে সমাজের কঠোর বাস্তবতা ও নারীর প্রতি অবিচারের চিত্র ফুটে ওঠে। পাঠক এখানে পাবেন একজন মায়ের লড়াই, সমাজের বৈষম্য এবং মানবিক মূল্যবোধের গভীর অনুসন্ধান। যারা সামাজিক উপন্যাস পছন্দ করেন, তাদের জন্য এটি একটি তাৎপর্যপূর্ণ পাঠ।

প্রকাশনী:অন্যপ্রকাশ
সংস্করণ:১ম প্রকাশ, ২০২১
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789845026185
পৃষ্ঠা সংখ্যা:151
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

সমকালীন উপন্যাস এর আরও বই

See all

নূরুদ্দিন জাহাঙ্গীর এর আরও বই

More Categories

See all

অন্যপ্রকাশ এর আরও বই

See all

You May Also Like

See all