নির্বাচিত ১০০ কবিতা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাহাবুদ্দীন নাগরীর কবিতা মানেই পাঠকের কাছে নতুন কিছুর প্রতিশ্রুতি। নতুন বিষয় আর নিত্যনতুন অনুভূতি তাঁর কবিতাকে নিয়ে গেছে ভিন্ন মাত্রায়। নিয়মিত পত্রপত্রিকায় প্রকাশিত তাঁর কবিতা পড়লে বোঝা যায়, কবিতা নির্মাণে তিনি খোঁজেন নতুন বৈশিষ্ট্য এবং কাব্যিক স্পন্দন। দীর্ঘ পথচলার এই কবির প্রথম কাব্যগ্রন্থ ‘এক মুঠোতে দুঃখ আমার এক মুঠোতে প্রেম’ প্রকাশিত হয় ১৯৯৫ সালে, আর ২০১২ সালে আসে ‘কবিতাপুর’। এই দীর্ঘ সময়ে প্রকাশিত তাঁর ১১টি কাব্যগ্রন্থ পাঠকমহলে সসম্মানে আদৃত হয়েছে।
বিভিন্ন সময়ে প্রকাশিত বইগুলো একসাথে পড়ার সুযোগ হয়তো অনেক পাঠকের ছিল না। সেই কথা মাথায় রেখেই সাজানো হয়েছে এই সংকলন। প্রকাশকালের ধারাবাহিকতা বজায় রেখে নির্বাচিত ১০০টি কবিতা স্থান পেয়েছে এই গ্রন্থে। পাঠক এখানে খুঁজে পাবেন শাহাবুদ্দীন নাগরীর ক্রমোত্তীর্ণ শিল্পচেতনা, বিশ্বাস, চিন্তা আর কাব্যশৈলীর বর্ণময় বিবর্তন। একই সঙ্গে ধরা পড়বে তাঁর কবিতার গভীরতা ও বৈচিত্র্য, যা তাঁকে সমসাময়িক কবিতার অন্যতম স্বতন্ত্র কণ্ঠে পরিণত করেছে।
| প্রকাশনী | : | অন্যপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2013 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845021050 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 136 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |