শেষের কবিতা
রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষের কবিতা' তাঁর চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস, যা ১৯২৭ থেকে ১৯২৮ সাল পর্যন্ত প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। গল্পের নায়ক অমিত রায় বিলেত ফেরত এক বুদ্ধিদীপ্ত ও রোমান্টিক যুবক, তর্কে হারানো তার কাছে অসম্ভব। শিলং পাহাড়ে বেড়াতে গিয়ে মোটর দুর্ঘটনায় লাবণ্যের সাথে পরিচয় হয় তার, আর সেই পরিচয়ই পরিণত হয় প্রেমে। কিন্তু বাস্তববাদী লাবণ্য শীঘ্রই বুঝতে পারে, রোমান্টিক স্বপ্নজগতে বিচরণ করা অমিতের সাথে সংসার করা অসম্ভব। এরই মধ্যে হাজির হয় কেতকী, যে অমিতের দেওয়া আংটি দেখিয়ে তাকে নিজের দাবি করে বসে, ফলে ভেঙে যায় লাবণ্য-অমিতের বিয়ের আয়োজন।
শেষ পর্যন্ত অমিত স্বীকার করে নেয়, লাবণ্যের প্রতি তার ভালোবাসা দিঘির জলের মতো, যা ঘরে আনা যায় না। অন্যদিকে কেতকীর সাথে সম্পর্ক তোলা জলের মতো, প্রতিদিন তুলে ব্যবহার করা যায়। এই উপন্যাসে প্রেম, দর্শন ও জীবনের জটিল সম্পর্কের চিত্রায়ণ অসাধারণ। রবীন্দ্রনাথের কাব্যিক ভাষা ও গভীর অন্তর্দৃষ্টি পাঠককে ভাবায়, প্রশ্ন করতে শেখায়। যারা প্রেম ও জীবনের জটিলতা নিয়ে ভাবতে ভালোবাসেন, তাদের জন্য এই বই এক অনন্য পাঠ।
| প্রকাশনী | : | সংস্করণ |
| সংস্করণ | : | 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848794357 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 148 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (পুরাতন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।