তাহার কথা খুব মনে পড়ে আজ
by জামাল হোসেন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
কবি জামাল হোসেনের কবিতা যেন একটি সুপ্ত আগ্নেয়গিরির মতো। বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে জ্বলন্ত অগ্নিস্রোতের গর্জন স্পষ্ট। জীবনের আঘাত আর অভিঘাত তাঁকে যখন স্পর্শ করে, তখন সেই কম্পন থেকেই জন্ম নেয় কবিতার ঝড়। সেই ঝড়ের তোড়ে ফেনিল ঢেউ আছড়ে পড়ে জীবনের বালুকাবেলায়, ভেঙে চুরমার করে দেয় পাথরের বুক। বিক্ষত হৃদয়ের গভীর থেকে তখন কল্লোলের মতো উঠে আসে কবিতা। মানুষের এই বিশাল সাম্রাজ্য ধূলিকণা থেকে অসীম আকাশ পর্যন্ত বিস্তৃত। কিন্তু এই সাম্রাজ্যে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য মুখোশধারী মানুষ। কবির উপলব্ধি, মুখোশ খুলে মানুষ হয়ে ঘর থেকে বেরিয়ে আসার সময় এসেছে। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়। উদভ্রান্ত সময়ের নিষ্ঠুর বাস্তবতা কবির হৃদয়ে গভীর দাগ কেটেছে। তাই তাঁর কবিতার প্রতিটি স্তরে ভাস্বর হয়ে উঠেছে দ্রোহ, প্রেম আর বিরহের অনন্য উচ্চারণ।
এই কাব্যগ্রন্থের কবিতাগুলোর শিকড় মাটির গভীরে প্রোথিত, তবু তার পত্রপল্লবে বিকশিত হয়েছে বহুমাত্রিক সম্ভাবনা। মাটির সোঁদা গন্ধ, নাড়ির টান, প্রকৃতির অপরূপ সৌন্দর্য, প্রেম, প্রতিবাদ আর দ্রোহ সবকিছু যেন এক মোহনায় মিলিত হয়েছে। কবিতাগুলো এক অবরুদ্ধ সময়ের নথি। সেই রুদ্ধ দিনগুলোর করাল গ্রাস পেরিয়ে নতুন জীবনের স্বপ্নিল কারুকার্যই এই গ্রন্থের মূল বার্তা। কবিতার আঙ্গিক ও শৈলী উভয়ই স্বনিয়ন্ত্রিত, সাবলীল এবং অন্য কারও প্রভাবমুক্ত। জামাল হোসেনের এই সংকলন পাঠককে একই সঙ্গে ভাবায় এবং আন্দোলিত করে, জীবনের গভীর সত্যকে নতুন করে চিনতে শেখায়।
| প্রকাশনী | : | অন্যপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845028264 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 56 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |