ব্রিটেনের রূপসী বাংলা ও আমাদের জীবনকথা
প্রবাসী জীবনে নিজ দেশের প্রতি ভালোবাসা, দেশের সংস্কৃতিক ধরণ এবং স্মৃতিচারণমূলক লেখা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ব্রিটেনের রূপসী বাংলা ও আমাদের জীবনকথা বইটি মূলত প্রবাসী বাংলাদেশিদের জীবনের গল্প, যেখানে স্বেচ্ছায় কেউ পরবাসী হয় না, তবুও যেখানেই থাকুক না কেন, হৃদয়ে তারা বাংলাদেশকেই ধারণ করে। লন্ডনে প্রতিষ্ঠিত ‘রূপসী বাংলা’ এমন একটি সংগঠন, যা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশের কবিতা, গল্প, উপন্যাস ও গানের মাধ্যমে স্মরণ করিয়ে দেয় দেশের বৃষ্টি, নদী, নৌকা, ধানক্ষেত আর জারি-সারি, ভাটিয়ালী-ভাওয়াইয়া গানের মরমী সুর। বইটির সূচিতে স্থান পেয়েছে ড. মাহবুব আহমদের প্রবাস জীবনের নেপথ্যকথা, লন্ডনে রূপসী বাংলার স্বপ্ন, মিশরপর্ব, আত্মপরিচয়ের সন্ধানে কিছু কথা, তথ্যসূচি এবং ডা. ইব্রাহীমের উপদেষ্টা হিসেবে অভিজ্ঞতা ও সাক্ষাৎকার।
বইটি বাংলা ভাষার প্রতি ভালোবাসা এবং শুদ্ধ ভাষাচর্চার গুরুত্ব তুলে ধরে। লেখিকা রায়হানা মাহবুব এখানে প্রবাসে থেকেও বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার সংগ্রামের কথা বলেছেন, যা দেশে ও বিদেশে এখন সময়ের দাবি। ভাষা, সংস্কৃতি ও নিজের শিকড়ের প্রতি অনুরাগী পাঠকদের জন্য এটি একটি আবেগঘন ও প্রেরণাদায়ক রচনা। যারা প্রবাসে থেকেও নিজের দেশকে মনে রাখতে চান, তাদের হৃদয়ের কথা যেন এই বইয়ে প্রতিফলিত।
| প্রকাশনী | : | অন্যপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2015 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845022651 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 127 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |