ইহকালে এইসব হয়

by ফয়েজ তৌহিদুল ইসলাম

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

180৳225৳Save 45৳ (20%)
Qty
Wishlist
Share

ইহকালে এইসব হয় ফয়েজ তৌহিদুল ইসলামের একটি নতুন উপন্যাস। নিউইয়র্কে জীবনের শেষ দিনগুলোতে হুমায়ুন আহমেদ এই উপন্যাসের পান্ডুলিপি পড়ে মুগ্ধ হয়ে লেখককে জড়িয়ে ধরেছিলেন। তিনি নিজের চোখে বইটির প্রকাশনা দেখে যেতে চেয়েছিলেন, কিন্তু তা আর হয়ে ওঠেনি। এখন তাঁরই প্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান থেকে বইটি প্রকাশিত হচ্ছে।

এটি একটি সামাজিক, ধর্মীয় ও ব্যক্তিগত উপন্যাস, যা ফেনীলোচ্ছল পদ্যময় গদ্যে লেখা। মানুষের যেমন নিজের জীবন ও জীবনের পথচলা আছে, তেমনই সমাজ ও ধর্মেরও নিজস্ব জীবন আছে। এই দুই জীবনধারায় মানুষ কখনো শিকার, কখনো শিকারি হয়ে ওঠে। রাজীব ও সুমনা দুই সমাজের দুই প্রতিনিধি। তারা প্রেমে পড়ে, ভীষণ রকমের দুই কূল ছাওয়া প্রেম। সমাজ যথারীতি বাধার দেয়াল তুলে দেয় তাদের মাঝে। ভগ্ন ও পরাজিত দুইজন লালন করে প্রতিশোধস্পৃহা। কিন্তু সময় বদলালে, যখন তাদের দুই সন্তান সম্পর্কে জড়ায়, তখন তারাই সমাজ ও ধর্মের প্রতিভূ হয়ে দাঁড়ায় দুই নবীন প্রেমিক-প্রেমিকার মাঝখানে।

ফয়েজ তৌহিদুল ইসলামের গদ্যের ভাষা অনন্যসাধারণ। প্রেম, সমাজ ও ধর্মের জটিল সম্পর্কের এই আখ্যান পাঠককে ভাবিয়ে তুলবে। যারা বাংলা সাহিত্যের আধুনিক উপন্যাস ভালোবাসেন, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

প্রকাশনী:অন্যপ্রকাশ
সংস্করণ:1st Published, 2016
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789845023122
পৃষ্ঠা সংখ্যা:103
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all