একাত্তর ও অন্যান্য গল্প
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
একাত্তর ও অন্যান্য গল্প সৈয়দ মনজুরুল ইসলামের সাম্প্রতিক দুই বছরের লেখা গল্পের সংকলন। দৈনন্দিন জীবনযাপন, প্রেম, ভালোবাসা, ক্রোধ, হিংসা, লোভ আর হতাশার নানা রং ছড়িয়ে আছে গল্পগুলোতে। শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, বিস্তৃত এই গল্পগুলোর প্রেক্ষাপট। মানুষের সম্পর্কের মসৃণ বা রুক্ষ আবরণ সরিয়ে লেখক উঁকি দেন অন্তর্গভীরে, বোঝার চেষ্টা করেন সম্পর্কের জটিল রসায়ন আর ভূগোল।
সৈয়দ মনজুরুল ইসলামের শানিত, মেদহীন ভাষা প্রতিটি গল্পকে করে তোলে মনোগ্রাহী ও সংবেদী। পাঠককে জীবনের জটিল-সরল নানা পথে ঘুরিয়ে আনে প্রতিটি গল্প, অভিজ্ঞতা হয়ে ওঠে ভোলার মতো নয়। আমাদের সময় যেভাবে ফুটে ওঠে তাঁর লেখায়, তাতে গল্পগুলোকে আরও কাছ থেকে পড়ার ও অনুভব করার তাগিদ তৈরি হয়। বিশেষ করে একাত্তরের ইতিহাস তুলে আনেন তিনি এমন এক মুগ্ধ ভালোবাসায় যে, যাঁদের জন্য একাত্তর পরের ঘটনা, তাঁরাও অনুভব করেন সেই মহিমা।
| প্রকাশনী | : | অন্যপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845023726 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |