পিতা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
"পিতা" উপন্যাসে ফয়েজ তৌহিদুল ইসলাম তুলে ধরেছেন পিতৃত্বের সেই গভীর অনুভূতি, যা সন্তান জন্মের আগে কেউই পুরোপুরি উপলব্ধি করতে পারে না। মৌলানা শফিকের চরিত্রের মাধ্যমে লেখক দেখিয়েছেন, পিতা হওয়ার অর্থ বুঝতে পেরেছিলেন তিনি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
মৌলানা আহমেদ ফয়েজি ও সাধন কুমার আচার্য, দুই হতভাগ্য পিতা। বিধর্মী বিয়ের কারণে সমাজের চাপে নিজ সন্তানকে ত্যাজ্য করতে বাধ্য হয়েছেন তারা। কিন্তু পিতার মমতা তাদের থামাতে পারেনি। সমাজকে ফাঁকি দিয়ে তারা পলায়নপর সন্তানদের খোঁজে ছুটে বেড়িয়েছেন দেশে-বিদেশে, উত্তর প্রদেশের প্রত্যন্ত গ্রামে, নয়নহারা নদীর তীরে। এমনকি হিমালয়ের শৈলশিখরেও পৌঁছে গেছেন সন্তানের খোঁজে। জীবনের ঝুঁকি নিয়ে তীর্থযাত্রায় গিয়ে এক মুহূর্তে সন্তানের ডাক শুনতে পান, কিন্তু দেখতে পান না। ফিরে এসে বছরের পর বছর অপেক্ষা করেন, কিন্তু দেখা আর হয় না।
অন্যদিকে দুই সন্তান ছদ্মবেশে নিয়মিত পিতাদের দেখতে আসে। পিতার ঐশ্বরিক ভালোবাসা তাদের মর্মমূলে প্রবেশ করে। একদিন নিজেদের সন্তান জন্মের দিনে সব ছদ্মবেশ ছিন্ন করে পিতার সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। পিতা-সন্তানের এই মর্মস্পর্শী সম্পর্কের বর্ণনা উপন্যাসের প্রতিটি লাইনে অনুরণিত। ললিত কোমল ভাষা, হৃদয়হরা প্রকৃতির অনুষঙ্গ আর করুণ রসের লোনাজলে সমাপ্ত এই কাহিনি বাংলা সাহিত্যে এক অমূল্য সংযোজন।
| প্রকাশনী | : | অন্যপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845028974 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 72 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |