রবির দ্বিতীয় বিয়ে

by ফয়েজ তৌহিদুল ইসলাম

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

280৳350৳Save 70৳ (20%)
Qty
Wishlist
Share

প্রত্যেক মানুষের জীবনে একজন স্বপ্নের মানুষ থাকে। স্বপ্নে বসত করে সেই মানুষটির সঙ্গে সারাজীবন, যতক্ষণ না মৃত্যু এসে দুজনকে আলাদা করে দেয়। বিশাল ঠাকুর পরিবারে অবহেলায় বেড়ে ওঠা রবির সেই স্বপ্নের মানুষ ছিল পরিবারে বউ হয়ে আসা তারই মতো অবহেলিতা নতুন বউঠান। পারিবারিক অবজ্ঞা দুজনকে এত কাছে এনে দিয়েছিল যে, ছোঁয়াছুঁয়ির দূরত্বে চলে এসেছিল তারা। কিন্তু নতুনের প্রত্যাশার বিপরীতে রক্ষণশীল ঠাকুর পরিবার রবিকে অন্য এক নারীর পাণিগ্রহণ করতে বাধ্য করলে শোকে-দুঃখে আত্মহত্যা করেন নতুন বউঠান। তবে মৃত্যুর আগে তিনি রবিকে শিখিয়ে যান আলকিমি, যার সাধনায় একদিন নতুনের প্রেতাত্মা রক্তমাংসের দেহ লাভ করবে এবং রবির সঙ্গে চিরদিন বেঁচে থাকবে।

মানবিক কুসংস্কারে অবিশ্বাসী হলেও প্রেমের পীড়নে রবি আলকিমি সাধনা করতে থাকেন। নতুনের দেহ, আত্মা আর ব্যক্তিত্বকে তিনি ফুটিয়ে তোলেন তাঁর অমর সব সৃষ্টিতে। সাধনা পূর্ণ হলে, জগতের সব অবিশ্বাসের বিপরীতে রবি একদিন দেখেন তাঁর স্বপ্নের নতুন বউঠান সশরীরে পৃথিবীতে মূর্তিমতী হয়েছে। নতুন জীবন পাওয়া বউঠানের তত্ত্বাবধানে রবিও লাভ করতে থাকেন রক্তমাংসের শরীরসহ অমর হওয়ার সেই মন্ত্র। বহু পথ পাড়ি শেষে আসে সেই দিন, যখন পৃথিবীর মানুষ দেখে রবি মারা যাচ্ছেন, কিন্তু রবি বউঠানের হাত ধরে যৌবন দোলায়িত দেহে প্রবেশ করেন অমরত্বের নতুন জগতে।

ফয়েজ তৌহিদুল ইসলামের এই উপন্যাস অলৌকিক জাদুবাস্তবতার এক দম আটকানো যাত্রা। প্রেম, মৃত্যু আর অমরত্বের চিরন্তন প্রশ্নকে তিনি এখানে তুলে ধরেছেন ভিন্ন এক কৌণিক থেকে। যারা জাদুবাস্তবতা আর অলৌকিক প্রেমের গল্প ভালোবাসেন, তাদের জন্য এটি এক অনন্য পাঠ অভিজ্ঞতা।

প্রকাশনী:অন্যপ্রকাশ
সংস্করণ:1st Published, 2022
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789845028899
পৃষ্ঠা সংখ্যা:127
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all