শকুনের ডানা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
চণ্ডিপুরের চারপাশ আকাশ থেকে দেখলে মনে হয় চ্যাপ্টা এক বর্তন। সবুজ অংশ ধান, বাকিটা পানি, যেখানে আকাশ আর মেঘের নীল প্রতিফলিত হয়। এক চোখ কানা বুড়ো শকুনটাই বলতে পারত ব্যাপারটা, কারণ ওই উঁচু আকাশে ওড়ার অধিকার ছিল শুধু তার। কিন্তু গত দশ বছর ধরে তাকে কেউ দেখছে না। হয়তো অন্য আকাশে চলে গেছে, নয়তো মরে গেছে।
শকুন নিরুদ্দেশ হওয়ার বছরখানেক পর হানিফ মিয়ার মেয়ে সাফিয়া প্রশ্ন তুলেছিল, গরু মারা গেলে শকুন সৎকার করে, শকুন মারা গেলে তার সৎকার কে করে? সাফিয়া তখন চতুর্থ শ্রেণির ছাত্রী, আর হানিফের কাছে উত্তর ছিল না। হানিফ পাখি বা প্রকৃতিবিজ্ঞানী নন, তার কাজ জমি চাষ আর মাছ ধরা। নিজে করেন, কামলা রেখেও করান। জমি কম নয়, তবে চণ্ডিপুরে ধান আর পানির সম্পর্ক এমন হয়ে গেছে, ডাল আর ভাত সমান মিশে গেলে যেমনটা হয়।
সৈয়দ মনজুরুল ইসলামের এই উপন্যাস গ্রামীণ জীবন, প্রকৃতি আর মানুষের সম্পর্কের জটিলতা নিয়ে। সাফিয়ার সরল প্রশ্নের মধ্য দিয়ে লেখক তুলে আনেন গভীর দার্শনিক সত্য। যারা বাংলাদেশের গ্রামীণ প্রেক্ষাপটে মানবিক গল্প পড়তে ভালোবাসেন, তাদের জন্য এটি একটি তাৎপর্যপূর্ণ পাঠ।
| প্রকাশনী | : | অন্যপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2013 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845021029 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 158 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |