কাচের ঘর
by কানিজ ফাতেমা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
কাচের ঘর উপন্যাসের কেন্দ্রে রয়েছে সেজুতি ও সূচির মতো অসংখ্য নারীর জীবন। যারা পরিবার, সমাজ কিংবা সমাজের তৈরি নিয়মের বেড়াজালে আবদ্ধ হয়ে অজানা গন্তব্যের পথে হেঁটে চলে। সেই পথে তাদের ইচ্ছা, ভালোলাগা, মন্দলাগা সব কিছুই যেন মূল্যহীন। সুখের সংসারের অভিনয় করতে করতে হাজারো নারী যে দমবন্ধ অনুভূতির মধ্যে বাস করে, তারই প্রতিচ্ছবি এই উপন্যাস।
উচ্চশিক্ষিত গৃহিণী সেজুতি জীবনের সব প্রতিকূলতা মেনে নিয়ে স্বামীর সংসার আঁকড়ে ধরেছিল। কিন্তু স্বামী সজলের নির্যাতন ও প্রতারণার শিকার হয়ে একসময় তার ভুল ভাঙে। আত্মসম্মানে আঘাত পেয়ে একমাত্র মেয়েকে নিয়ে সংসার ছাড়তে বাধ্য হয় সে। পরিবার ও সমাজের হেয় প্রতিপন্ন হওয়া সত্ত্বেও নিজের পায়ে দাঁড়িয়ে মেয়েকে মানুষ করার সংকল্প করে। তবে ভাগ্যের সঙ্গে তার লড়াই থেমে থাকে না, নতুন নতুন ভাঙনের খেলায় বারবার পরাজিত হয় সে।
এই উপন্যাসে সেজুতি সেই নারীদের প্রতিনিধিত্ব করে যারা অন্যের সিদ্ধান্তের কাছে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয়। সাধারণ এই নারী যখন প্রতিবাদী হয়ে নিজের পথ খুঁজে নেয়, তখনই তার গল্প হয়ে ওঠে কাচের ঘরের মতো উপন্যাস। কানিজ ফাতেমার লেখনীতে নারীর দমবন্ধ জীবনযাত্রার বাস্তব চিত্র পাঠকের মনে গভীর অনুরণন তোলে।
| প্রকাশনী | : | অন্যপ্রকাশ |
| সংস্করণ | : | Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845029940 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 247 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |