উতল হাওয়া
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
উতল হাওয়া উপন্যাসটি আমাদের মহান মুক্তিযুদ্ধের সেই বিস্তৃত প্রেক্ষাপটকে তুলে ধরে, যেখানে শুধু বাংলাদেশ নয়, অংশীদার ছিল পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারত সরকারও। যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিক্সন ও হেনরি কিসিঞ্জার পশ্চিম পাকিস্তানকে সমর্থন দিয়েছিলেন, আর চরিত্রহীন ইয়াহিয়া খানের সঙ্গে গোপন আঁতাত করেছিলেন। অন্যদিকে ইউরোপ-আমেরিকার সাধারণ মানুষ বাংলাদেশের পক্ষে রাস্তায় নেমে এসেছিল, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। সেই নেপথ্যের মানুষের কথা আমরা কতটুকু জানি? আমাদের স্বাধীনতা সহজে আসেনি, এর পেছনে ছিল কোটি মানুষের আত্মত্যাগ।
একদিকে তাজউদ্দীন আহমদ ও তার প্রবাসী সরকার নানা সমস্যা মোকাবেলা করে যুদ্ধ পরিচালনা করেছেন। অন্যদিকে সেক্টর কমান্ডাররা পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধ করেছেন। বাংলার অসংখ্য দামাল ছেলেমেয়ে দেশের জন্য প্রাণ দিয়েছে। সেই সময়ের প্রতিটি জীবনই যেন একটি উপন্যাসের উপাদান। অনেক গল্প বলা হয়নি, অনেক গল্প হারিয়ে গেছে বিস্মৃতির আড়ালে। আবার কিছু গল্প ইচ্ছে করেই আমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে।
শহিদ হোসেন খোকন সেইসব জানা-অজানা গল্প নিয়েই সাজিয়েছেন উতল হাওয়া। মুক্তিযুদ্ধের ইতিহাসের অনালোচিত দিকগুলো পাঠকের সামনে তুলে ধরতে চেয়েছেন তিনি। যুদ্ধের বীরত্বগাথার পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতির জটিল চিত্রও উঠে এসেছে এই উপন্যাসে।
| প্রকাশনী | : | অন্যপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |