মৌর্য
by আবুল কাসেম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
"মৌর্য" একটি ইতিহাসনির্ভর প্রেমের উপন্যাস। প্রথম মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত গ্রিক সম্রাট সেলুকাসের কন্যাকে বিয়ে করেছিলেন। ঝিলাম নদীর তীরে গ্রিকদের প্রমোদপ্রাসাদে চন্দ্রগুপ্ত সেলুকাসকন্যা কর্নেলিয়াকে দেখে প্রেমে পড়েন। কর্নেলিয়া পরে হেলেন নাম ধারণ করেন। তাদের মধ্যে পত্রযোগাযোগ গড়ে ওঠে এবং প্রেম গভীর হতে থাকে। চন্দ্রগুপ্ত মহামন্ত্রী চাণক্যকে বিষয়টি জানিয়ে কর্নেলিয়াকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। চাণক্য দেখেন, গ্রিকদের তাড়ানোর এটাই উপযুক্ত সুযোগ। তিনি বলেন, সেলুকাস কোনো ভারতীয়ের সঙ্গে কন্যার বিয়ে দেবেন না, যুদ্ধে পরাজিত করলেই কেবল তা সম্ভব।
চন্দ্রগুপ্ত যুদ্ধযাত্রার প্রস্তুতির কথা বললে চাণক্য বলেন, নন্দরাজ্যের অবশিষ্ট অংশ দখল করার আগে তা সম্ভব নয়। ঘরের দরজায় শত্রু রেখে বাইরে অভিযান বুদ্ধিমানের কাজ নয়। বিরহের যন্ত্রণা নিয়ে চন্দ্রগুপ্ত প্রথমে নন্দরাজকে এবং পরে সেলুকাসকে পরাজিত করেন। পরাজয়ের পর সন্ধিচুক্তিতে কর্নেলিয়ার সঙ্গে চন্দ্রগুপ্তের বিয়ে, পাঁচশো যুদ্ধহস্তি প্রদান এবং দখলকৃত ভারতীয় অঞ্চল ফিরিয়ে দেওয়ার শর্ত যুক্ত হয়। সেলুকাস নিরুপায় হয়ে শর্ত মেনে নেন।
ধ্রুপদী এই উপন্যাসে ইতিহাসের সঙ্গে কল্পনার মিশেল ঘটেছে। চন্দ্রগুপ্ত, সেলুকাস, হেলেন, মেগাস্থিনিস, চাণক্য ও আচার্য ভদ্রবাহুর মতো বৃহৎ চরিত্ররা রাজনীতি, প্রেম, কূটনীতি ও আধ্যাত্মিক শক্তির প্রতিনিধিত্ব করে। প্রায় আড়াই হাজার বছর আগের কাহিনিতে লেখকের বর্তমান দৃষ্টিভঙ্গির প্রতিফলন লক্ষণীয়। সমৃদ্ধ প্রাচীন ভারত ও প্রাচীন গ্রিসকে একসঙ্গে পাওয়া যাবে এই উপন্যাসে। আবুল কাসেমের এই রচনা ইতিহাসপ্রেমী পাঠকদের জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা।
| প্রকাশনী | : | অন্যপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845024907 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 535 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |