ঘেটুপুত্র কমলা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হুমায়ূন আহমেদের 'ঘেটুপুত্র কমলা' উপন্যাসটি প্রায় দেড়শ বছর আগের এক বিস্মৃত ইতিহাসকে ফিরিয়ে আনে। হবিগঞ্জের জলসুখা গ্রামের এক বৈষ্ণব আখড়ায় ঘেগান নামে এক নতুন সঙ্গীতধারার জন্ম হয়েছিল। মেয়েদের পোশাক পরে নাচগান করত কিছু রূপবান কিশোর, তারাই ছিল ঘেটু। প্রচলিত সুরে গাওয়া এসব গানে উচ্চাঙ্গসঙ্গীতের ছাপ স্পষ্ট ছিল। কিন্তু নারীবেশী কিশোরদের উপস্থিতিই ধীরে ধীরে এই জনপ্রিয় ধারায় অশ্লীলতা এনে দেয়।
বিত্তবানদের কুপ্রলোভনের শিকার হতে থাকে এই কিশোরেরা। একসময় সামাজিকভাবে এমনকি স্বীকৃতিও পেয়ে যায় এই কদাচার। হাওর অঞ্চলের শৌখিনদাররা জলবন্দি সময়ে ঘেটুপুত্রকে নিজের কাছে রাখাকে স্বাভাবিক মনে করতেন। তাঁদের স্ত্রীরা ঘেটুপুত্রকে দেখতেন সতীন চোখে। আজ সেই ঘেটুগান কেবল স্মৃতি, হারিয়ে গেছে এক বিস্ময়কর সঙ্গীতধারা। উপন্যাসটি পাঠকের সামনে তুলে ধরে সমাজের লোভ, ক্ষমতা আর নিষ্পাপ শিল্পের করুণ পরিণতি।
| প্রকাশনী | : | অন্যপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2015 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845022606 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |