জলপিপি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
গগন চৌধুরী কোনো ভুঁইফোঁড় চরিত্র নন। নানা মাত্রার জীবনে নারী ও ঐশ্বর্যের প্রাচুর্য ছিল তার। সময়কে নিজের বশে আনতে গিয়ে বৈধ-অবৈধ নানা কাজে জড়িয়ে পড়েন তিনি, আর সেই পথে গলি-ঘুপচি ধরে অনিবার্যভাবে এসে পড়ে প্রেম। কামনার আগুনে ধিকিধিকি জ্বলতে থাকেন গগন। আনিলা, অহনা, মৌপিয়ার মতো শরীরসর্বস্ব নারীরা যেমন ছিল তার জীবনে, তেমনি ছিল বিবাহিত স্ত্রী আরজু বেগম আর স্পেশাল চাইল্ড ছেলে কাজল। প্রতিপক্ষ মামুন মোড়ল তাকে ঠগ ও প্রবঞ্চক বলে চেনে। মজার ব্যাপার, পেশাদার খুনি খুরম এদের দুজনেরই ঘনিষ্ঠ সহচর।
একদিন নিজ বাড়িতে আত্মহত্যা করেন বিশিষ্ট ব্যবসায়ী গগন চৌধুরী। খুন নাকি আত্মহনন, তা নিয়েই রহস্যের সূত্রপাত। ডিটেকটিভ অলোকেশ একটি আগ্নেয়াস্ত্র কেনার সূত্র ধরে এই কেসে যুক্ত হন। ইন্সপেক্টর নাজিরের ধারণা, অলোকেশের কিছু সংশ্লেষ ছিলই। কেসে প্রায় ফেঁসেই যাচ্ছিলেন অলোকেশ। ভাগ্যিস তার কাছের বান্ধবী ও বিশিষ্ট আর্কিটেক্ট উর্বী ওরফে জলপিপি পাশে এসে দাঁড়ান। ক্রাইম রিপোর্টার শুভও কম মগজ খাটাননি।
গল্পের শেষে জানা যায়, গগন চৌধুরী শুধু বিজনেস ম্যাগনেট নন, তার চরিত্রে লুকিয়ে ছিল দশ কুঠুরি হাজার দরজা। অরুণ কুমার বিশ্বাসের এই থ্রিলার পাঠককে টেনে নেয় রহস্যের গভীরে, যেখানে প্রতিটি চরিত্রেরই আছে অন্ধকার দিক।
| প্রকাশনী | : | অন্যপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845024389 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 159 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |