আহারে জীবন

by আমিনা তাবাস্‌সুম

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

304৳380৳Save 76৳ (20%)
Qty
Wishlist
Share

বারো বছরের মা-মরা মেয়ে জুঁই। উচ্ছল আর চঞ্চল এই মেয়েটি দাদা-দাদির আদরে বেড়ে উঠছিল। হঠাৎ এক ঘটনা তার জীবনকে পুরোপুরি বদলে দেয়। সেই দুঃখজনক ঘটনা দিয়েই শুরু হয় 'আহারে জীবন' উপন্যাসটি। এই ঘটনার ধাক্কায় জুঁইয়ের মনোজগতে নেমে আসে প্রবল ঝড়। জীবনের সব কষ্ট থেকে সাময়িক মুক্তি পেতে সে নিজের শরীরকে কেটে রক্তাক্ত করে ফেলে। জুঁইয়ের ভাষায়, "রক্তেই আমার মুক্তি, রক্তেই আমার স্বস্তি।"

নিজের মনের সঙ্গে নিরন্তর লড়াই করে যৌবনে পা রাখে জুঁই। মানসিকভাবে অসুস্থ এই মেয়েটির জীবনে আছে প্রেম, ভালোবাসা, দুঃখ, কষ্ট, ভুল, যৌনতা, রক্তাক্ততা আর শঠতাও। কিন্তু নেই একটু মানসিক প্রশান্তি, নেই স্বস্তি। মনস্তাত্ত্বিক এই উপন্যাসে জুঁইয়ের মনের ভেতরের ঘাত-সংঘাতের মধ্য দিয়ে ধীরে ধীরে উন্মোচিত হয় তার জীবন। অতীত আর বর্তমানের দোলাচলে দুলতে থাকে সেই জীবন। একটু শান্তির সন্ধানে প্রতিটি মুহূর্ত পার করে সে। শেষ পর্যন্ত কি মেলে সেই শান্তি? আমিনা তাবাসসুমের এই উপন্যাস পাঠককে টেনে নেয় এক গভীর মানসিক যাত্রায়, যেখানে প্রতিটি পাতায় জুঁইয়ের বেদনা ও সংগ্রামের ছাপ স্পষ্ট।

প্রকাশনী:অন্যপ্রকাশ
সংস্করণ:1st Published, 2022
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:143
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all