Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

480৳600৳Save 120৳ (20%)
Qty
Wishlist
Share

একলব্য। অনার্য, প্রান্তজন, মহাভারতের সেই অবহেলিত চরিত্র, যাকে অপাঙ্ক্তেয় বলে গণ্য করা হতো। দ্রোণাচার্যের ঘৃণা আর সতীর্থ অর্জুনের হিংস্রতা তাকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেয়। কিন্তু হিরণ্যধনুর পুত্র একলব্য সেই বিধ্বংসী প্রতিকূলতাকে জয় করে গড়ে তোলে নিজস্ব পথ ও জগৎ। অর্জুন ছিল দ্রোণের প্রিয় শিষ্য, আর তার প্ররোচনাতেই শিষ্যত্বপ্রত্যাশী একলব্যের ডানহাতের বুড়ো আঙুল কেটে নেন দ্রোণ, কারণ তীর নিক্ষেপে সেই আঙুল ছিল অপরিহার্য। গুরু না হয়েও গুরুদক্ষিণা আদায় করেন তিনি। একলব্যের অপরাধ, সে স্বচেষ্টায় হয়ে উঠেছিল অপ্রতিদ্বন্দ্বী ধনুর্ধর।

ঘটনাচক্রে প্রিয়তম শিষ্য অর্জুনই হয়ে ওঠে গুরুদেব দ্রোণের ঘোর শত্রু। কুরুক্ষেত্রের যুদ্ধে গুরুকে হত্যা করতে উদ্যত অর্জুনের সামনে বুক চিতিয়ে দাঁড়ায় একলব্য, আড়াল করে তার মানস-গুরুকে। প্রশ্ন জাগে, একলব্য কি পারবে অর্জুনের হাত থেকে দ্রোণকে বাঁচাতে? আর্য শক্তির বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে কি অনার্যরা? স্বজাত্যাভিমানী একলব্য কি কৃষ্ণকে পরাজিত করে প্রতিষ্ঠা করতে পারবে প্রাকৃত মানুষের অধিকার? এসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে হরিশংকর জলদাসের এই এপিকধর্মী উপন্যাসে।

লেখক কাহিনি বলেন, সঙ্গে আঁকেন সমাজকেও। আর্যসমাজ ব্যবস্থার পাশাপাশি ব্রাত্য মানুষের জীবনও ফুটে উঠেছে সুনিপুণভাবে। একলব্যের ভাষা অভিজাত, মহাভারতের মতোই পৃষ্ঠার পর পৃষ্ঠায় কাহিনির মোচড়। উল্লাস, রিরংসা, রাজ্যলোভ, হাহাকার, জ্ঞাতিশত্রুতা আর হিংস্রতা, এই উপন্যাসের পরতে পরতে ছড়িয়ে আছে আশা। হরিশংকর জলদাসের অন্যান্য উপন্যাসের মতোই পাঠকের তৃষ্ণা মেটাবে এই বই।

প্রকাশনী:অন্যপ্রকাশ
সংস্করণ:1st Published, 2016
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789845022828
পৃষ্ঠা সংখ্যা:196
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all