দি ইন্ডিয়ান মুসলমানস
উইলিয়াম হান্টারের লেখা এই ঐতিহাসিক পুস্তকটি ব্রিটিশ শাসনামলে ভারতীয় মুসলমানদের অবস্থা নিয়ে রচিত। বড়লাট লর্ড মেয়োর নির্দেশে হান্টারকে অনুসন্ধান করে রিপোর্ট দিতে বলা হয়েছিল যে, ভারতীয় মুসলমানরা মহারানীর বিরুদ্ধে বিদ্রোহ করা ধর্মত বাধ্য কিনা। শাসক জাতির দৃষ্টিভঙ্গি থেকে লেখা হলেও বইটির প্রতিটি পাতায় সদ্য রাজ্যহারা মুসলিমদের অন্তর্জ্বালা এবং তাদের স্বশক্তি পুনরুদ্ধারের সংগ্রামের চিত্র ফুটে উঠেছে।
বইয়ের প্রথম অধ্যায়ে উত্তর-পশ্চিম সীমান্তের মুজাহেদীনদের সঙ্গে ইংরেজদের সংঘাত এবং ভেদনীতির মাধ্যমে তাদের দমনের কাহিনি বর্ণিত। দ্বিতীয় অধ্যায়ে জিহাদী সংগঠনের বিবরণ রয়েছে, যার মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন প্রদেশে মানুষ ও অর্থ সরবরাহ হতো। তৃতীয় অধ্যায়ে জিহাদের বৈধতা নিয়ে আলেম ও নব্য শিক্ষিত সমাজের বিতর্ক আলোচিত। চতুর্থ অধ্যায়ে ইংরেজ শাসনে মুসলমানদের প্রতি অবিচার ও তার প্রতিকারের উপায় বিশ্লেষণ করা হয়েছে, যা সমকালীন বাঙালি মুসলমানদের ধর্মীয়, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা বুঝতে অত্যন্ত মূল্যবান।
গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৮৭১ সালে এবং শেষ মুদ্রণ হয় ১৮৭৬ সালে। অনুবাদকের নিজস্ব মতামত আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। লেখক ভারত বলতে তৎকালীন ব্রিটিশ শাসিত বাংলাদেশ, ভারত ও পাকিস্তান উপমহাদেশকে বুঝিয়েছেন। ঐতিহাসিক গুরুত্বের দিক থেকে এই গ্রন্থ বাংলাভাষী পাঠকদের জন্য অপরিহার্য।
| অনুবাদক | : | আবদুল মওদুদ |
| প্রকাশনী | : | আহমদ পাবলিশিং হাউজ |
| সংস্করণ | : | ৬ষ্ঠ সংস্করণ, ২০১৩ |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9841103934 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।