কপি বেছে নিন
202৳260৳Save 58৳ (22%)
Qty
Wishlist
Share

কিশোর উপন্যাসের সেরা শিরোপা পায় সেই গল্প, যাতে থাকে অভিযানের উত্তেজনা আর অজানাকে চেনার আনন্দ। বাংলা সাহিত্যের অন্যতম সেরা কিশোর কাহিনি শিবরাম চক্রবর্তীর 'বাড়ি থেকে পালিয়ে'। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কাঞ্চন, যাকে লেখক রেখেছেন কলকাতা শহরের প্রেক্ষাপটে। এরিক কাস্টনারের এমিল যেমন বার্লিনের রাজপথে অভিজ্ঞতা সঞ্চয় করে নিজেকে গড়ে তুলেছিল, তেমনি কাঞ্চনও কলকাতার পথে আত্ম-আবিষ্কারে পৌঁছায়। চেনা রাস্তা আর মানুষজন কাঞ্চনের চোখ দিয়ে দেখলে অসাধারণভাবে জীবন্ত হয়ে ওঠে। কলকাতার পথ ও মানুষ যে বিশ্বাসযোগ্য অভিযানের উপাদান হতে পারে, তা এই উপন্যাসের আগে কেউ ভাবতে পারেনি। কাঞ্চনের অভিজ্ঞতাগুলো আপাতদৃষ্টিতে নিতান্তই ঘরোয়া, তবু জীবনের প্রবাহে তা হয়ে ওঠে উজ্জ্বল ও ব্যতিক্রমী। টাকা অর্জনের পদ্ধতি পাঠকের মনে খটকা লাগলেও উদ্দেশ্যের সততায় তা মেনে নেওয়া যায়। মায়ের স্মৃতি বুকে নিয়ে কাঞ্চন শহরের অ্যাসফল্টে নিজেকে হারায় আবার খুঁজেও পায়।

প্রকাশনী:প্রতীক প্রকাশনা সংস্থা
সংস্করণ:1st Published, 2022
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789848154434
পৃষ্ঠা সংখ্যা:96
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all